খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারায় তারা

দুর্দান্ত ঢাকার ‘দুর্দান্ত’ পারফরম্যান্সে বিপিএলে প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
দুর্দান্ত ঢাকার ‘দুর্দান্ত’ পারফরম্যান্সে বিপিএলে প্রথম জয়

গ্যালারিভর্তি দর্শক। তাদের মুখে চিৎকার, গায়ে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি। এর মধ্যে নামের মতো মাঠের খেলায়ও দুর্দান্ত হয়ে উঠলো ঢাকা।  

তাওহীদ হৃদয়ের সঙ্গে ইমরুল কায়েসের জুটিতে বড় রানের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষদিকে তাসকিনের দুর্দান্ত বোলিং ও শরিফুলের হ্যাটট্রিকে বড় রান হয়নি তাদের। পরে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন নাঈম শেখ।

শুক্রবার মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সরকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করে কুমিল্লা। পরে ওই রান ৩ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ার পর দলটির অধিনায়ক হন লিটন দাস। অধিনায়কত্বের প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। ১৬ বলে ১৩ রান করে শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।

এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কুমিল্লাকে তিনবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস দলের হয়ে হাল ধরেন। ইমরুল হাফ সেঞ্চুরি তুলেন, সঙ্গে হৃদয়ের ব্যাটে বড় স্বপ্নই দেখছিল কুমিল্লা। কিন্তু হুট করেই ছন্দপতন হয় দলটি।

দুজনের ১০৭ রানের জুটি ভাঙে ১৯তম ওভারে এসে। তাসকিন আহমেদের বলে ক্যাচ দেন তাওহীদ হৃদয়। ওই ওভারেই তিনি ফেরান ইমরুলকেও। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেওয়ার পর শেষ ওভার করতে আসেন শরিফুল ইসলাম।

শুরুটা ভালো হয়নি তারও। প্রথম বলে কোনো রান না দিলেও পরের দুটিতেই ছক্কা হজম করেন তিনি। কিন্তু চতুর্থ বলে এসে খুশদিল শাহ ক্যাচ দেন শর্ট থার্ডম্যানে দাঁড়ানো তাসকিনের হাতে। এরপর টানা দুই বলে ক্যাচ তুলে দেন রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক হয়ে যায় শরিফুলের।

লড়াই করার পুঁজি নিয়েও শেষ অবধি সেটি করতে পারেনি কুমিল্লা। মুশফিক হাসানের প্রথম তিন বল থেকেই দুই ছক্কা ও এক চারে ১৬ রান করে ফেলেন নাঈম শেখ। পাওয়ার প্লের ছয় ওভারে ৬০ রান করে ঢাকা, তখনও কোনো উইকেট হারায়নি। সেটি যতক্ষণে হারায়, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণের অনেকটাই চলে এসেছে তাদের হাতে।

প্রথম ৯ ওভারেই ৭৭ রান তুলে ফেলা ঢাকার সামনে শেষ ১১ ওভারের দরকার ছিল আরও ৭৭ রান। মাঝে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় পেতে কষ্ট হয়নি ঢাকার।

১৩তম ওভারে নাঈম শেখ ক্যাচ দেন তানভীর আহমেদের বলে। ৩ চার ও ৩ ছক্কার ইনিংসে ৪০ বলে ৫২ রান করেন নাঈম। আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকা, তিনিও আউট হন তানভীরের বলে। ব্যাট হাতে গুনাথিলাকা ৪১ রান করলেও বলে খেলে ফেলেন ৪২টি।

১৬তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ঢাকার ইরফান শুক্কুর। কিন্তু মিড অনে তার কাচ ফেলে দেন ফিল্ডার। ওই ওভারেই ক্রুসপুল (৫) বিদায় নেন উপরে তুলে মারতে গিয়ে। দৌড়ে এসে ক্যাচ নেন উইকেটকিপার লিটন।

পরের দুই ওভারে মাত্র ১৩ রান নিতে পারেন সাইফ হাসান ও ইরফান শুক্কুর। ১৯তম ওভারে সাইফ হাসান (৭)-কে বিদায় করেন খুশদিল। ওভারে ৯ রান আসে। ফলে শেষ ওভারে মাত্র ৪ রানের লক্ষ্য দাঁড়ায় ঢাকার সামনে। প্রথম বলেই ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে রান আউটের সুযোগ ছিল বোলার মোস্তাফিজের সামনে। কিন্তু বল সময়মতো স্ট্যাম্পে লাগাতে পারেনি মোস্তাফিজ।

শেষ ওভারের প্রথম বলে লেগ বাই থেকে ১টি রান পায় ঢাকা। পরের বলেই অবশ্য ইরফানের (২৪) উইকেট তুলে নেন মোস্তাফিজ। কিন্তু তাতেও কাজ হয়নি। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন চতুরঙ্গা ডি সিলভা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি