খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজশাহীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
রাজশাহীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার আয়োজনে কর্মসূচীতে। ছবিঃ সংগৃহিত

রাজশাহীতে আইনজীবীদের সমন্বয়ে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এই স্লোগান নিয়ে `ডামি নির্বাচন’ বাতিল এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ২টায় রাজশাহী আদালত চত্বরে  ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার আয়োজনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল হোসেন পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম এর পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি রাজাশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার সদস্য সচিব এডভোকেট এজাজুল হক এজাজা, জাতীয়বাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমতিয়াজ মাশরুল আলামিন।

আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর সভাপতি এডভোকেট মিজানুর ইসলাম মিজান, আইনজীবী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপডতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী বার এর সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, এডভোকেট মুন্সী আবুল কালাম আজাদ, সামসুল ইসলাম আলী আশরাফ মাসুম, সামশাদ বেগম মিতালী, মিফাত জেরিন তুলি, আজিম ইস সাম উজ্জল, মোজাম্মেল হক, হুমায়ন কবির সাম্মি, আব্দুল আলিম রাসেল, এনামুল এম, পিটার ও তারেকসহ অন্যান্য আইনজীবীগণ।

প্রধান অতিথি এডভোকেট শফিকুল হক মিলন জানান, এই সরকারের ডামি নির্বাচন বিশে^র পরাক্রমশালী কোন দেশ মেনে নেয়নি। নিজের ক্ষমতা পাকা করতে পূর্বের সংসদের মেয়াদ উত্তীর্ণ না হতেই গেজেট প্রকাশ, শপথ গ্রহন ও মন্ত্রী সভা গঠন করেছে। যাহা সম্পুর্ন অবৈধ। এই অবৈধ নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচনে দাবী করেন তিনি। সেইসাথে যুগোপদ আন্দোলনে সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি