খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকাসহ প্রতারক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ
ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকাসহ প্রতারক গ্রেপ্তার

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

থোয়াই অংপ্রু মারমা জানান, গত ২ জানুয়ারি চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার মো. সুমন ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাড়া করে ফেনী বড় বাজারে স্বর্ণ মার্কেট গোপাল পট্টিতে আসেন। পরবর্তীতে দু’টি দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে তা একটি ব্যাগে ভর্তি করেন। সেখান থেকে বের হওয়ার সময় ভুলে সেলফোন ফেলে যান। মোটরবাইকে ফিরতি পথে চলার পূর্ব মুহূর্তে সেলফোনের কথা মনে পড়লে মোটরবাইকে টাকার ব্যাগ রেখে স্বর্ণ দোকানে ফিরে যান। এসময় মোটর সাইকেল রাইডার টাকা নিয়ে সটকে পড়েন।
তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন চট্টগ্রামের হাটহাজারী থেকে অভিযুক্ত মো. সুমনকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুমন চট্টগ্রামের ভূজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

থোয়াই অংপ্রু মারমা জানান, বাইক রাইডার মো. সুমনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে চট্টগ্রামের ভুজপুর থানায় দুইটি এবং খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি মামলা রয়েছে। ফেনী থেকে টাকা চুরির মামলায় রবিবার বিকেলে তাকে আদালতে নেওয়া করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শফিকুর রহমান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি