খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ডিএসই’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ডিএসই’র অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে পরিচালনা পর্ষদের পক্ষে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

অভিনন্দন বার্তায় তিনি বলেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের অনন্য ইতিহাস সৃষ্টি করলেন আমাদের প্রাণপ্রিয় জননেএী শেখ হাসিনা৷ মৃত্যুর ভয়কে জয় করে সততা, প্রজ্ঞা, দক্ষ আর দুরদর্শী নেতৃত্ব গুণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই দেশের গন্ডি পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্ব নেতৃত্বের কতারে৷ সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন সংস্থা সম্মানিত করেছে। এমনকি বিশ্বের প্রভাবশালী সব রাষ্ট্রই একবাক্যে বলছেন-বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল৷

তিনি আরো বলেন, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সবকিছু ছাপিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন আওয়ামী লীগের সভাপতি জননেএী শেখ হাসিনা৷ আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করার মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধানের রেকর্ড গড়ার পথে পা দিয়েছেন তিনি৷ তিনিই আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বেশী সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান৷ একই সাথে তিনি অষ্টমবারের মতো সংসদ সদস্য হওয়ায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চবার জনপ্রতিনিধিও হলেন জননেএী শেখ হাসিনা৷ শেখ হাসিনা চতুর্থ, পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন৷

অভিনন্দন বার্তায় ড. হাসান বাবু আরো বলেন, শত বাঁধা-বিপওি, প্রতিকুলতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর জননেএী শেখ হাসিনার অনবধ্য নেতৃত্ব মানুষকে স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার৷ তিনি উন্নত-সমৃদ্ধের মহাসোপানে নিয়ে গেছেন বাংলাদেশকে৷ শেখ হাসিনা বদলে দিবেন বাংলাদেশকে৷ গড়ে তুলবেন উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ৷ ক্ষুধা-দারিদ্রমুক্ত, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আরো পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার যাএা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উন্নয়ন-অগ্রযাএা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পক্ষে দেশের মানুষের বিশাল এই সমর্থন হোক সমৃদ্ধ আগামী গড়ার মূলশক্তি৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিওি স্মার্ট ইকোনমি আরা স্মার্ট ইকোনমি গঠনে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশেষ অবদান রাখতে পারে৷

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি