একসঙ্গে ভোট ৬৫ বছর ধরে!
তার নাম ইয়াজউদ্দিন মল্লিক। বয়স ৯১ বছর। তাঁর স্ত্রীর নাম করিমন নেসা। বয়স ৭৯ বছর। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা তারা। ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির। বিয়ে হয়েছে ৬৫ বছর আগে। এই ৬৫ বছর তারা (স্বামী-স্ত্রী) একসঙ্গে ভোট দেন।
ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে চোখে পড়ে তাদের। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন।
করিমন নেসা বলেন, আমরা ভোটের সময় সকাল সকাল এসে ভোট দেই। তবে আজকে শীত বেশি থাকায় রোদ ওঠার পর কেন্দ্রে এসেছি। একবার ভাবছিলাম সকালে ভোট দেব না। আবার ভাবলাম আর কয়দিন বাঁচি। এজন্য ভোটটা দিয়া যাই।






আপনার মতামত লিখুন