প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একসঙ্গে ভোট ৬৫ বছর ধরে!

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৪

তার নাম ইয়াজউদ্দিন মল্লিক। বয়স ৯১ বছর। তাঁর স্ত্রীর নাম করিমন নেসা। বয়স ৭৯ বছর। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা তারা। ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির। বিয়ে হয়েছে ৬৫ বছর আগে। এই ৬৫ বছর তারা (স্বামী-স্ত্রী) একসঙ্গে ভোট দেন। 

ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে চোখে পড়ে তাদের। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন।

ইয়াজউদ্দিন মল্লিক বলেন, আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতাম। তবে এখন বয়সের ভারে হাঁটতেই কষ্ট হয়। এজন্য কোনো কাজ করি না। কৃষিজমি বর্গা দিয়ে ও ছেলে-মেয়েদের দেওয়া টাকায় চলি। জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকারের সব নির্বাচনেই আমরা স্বামী-স্ত্রী এক সঙ্গে ভোট দিতে যাই। বিয়ের পর থেকে দুই একবার বাদে সব ভোটই দিয়েছি।

করিমন নেসা বলেন, আমরা ভোটের সময় সকাল সকাল এসে ভোট দেই। তবে আজকে শীত বেশি থাকায় রোদ ওঠার পর কেন্দ্রে এসেছি। একবার ভাবছিলাম সকালে ভোট দেব না। আবার ভাবলাম আর কয়দিন বাঁচি। এজন্য ভোটটা দিয়া যাই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা