খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রামে শীতের মৌসুমেও চড়া সবজির বাজার

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে শীতের মৌসুমেও চড়া সবজির বাজার

প্রতি বছর শীত মৌসুমে বাজারে সবজির দাম সবচেয়ে কম থাকলেও এবার কমছে না। চট্টগ্রামের প্রায় প্রতিটি সবজি বাজারে উত্তাপ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের শাকসবজির দাম। কিছুদিনের চলমান হিম বাতাস আর কনকনে ঠান্ডার দাপটই জানান দিচ্ছে এখন শীতের ভরা মৌসুম। তবে এর কোন প্রতিচ্ছায়া পড়েনি সবজির বাজারে।

দেশের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত উৎপাদন এবং মজুত থাকার পরেও সবজির এমন দামের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা।

তবে বিক্রেতারা দাবি করছে, গত মাসের শুরুতে বৃষ্টিতে কিছুটা ফলন নষ্ট হয়েছে। এ ছাড়া, হরতাল অবরোধ ও নির্বাচনের কারণে বাজারে প্রভাব পড়েছে।

মাছ, মাংস, ডিম আগেই নাগালের বাইরে। নিম্ন আয়ের জনগোষ্ঠীর সবজিতেও স্বস্তি মিলছে না। শীতের শুরুতে সবজির দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাজারে।

চট্টগ্রাম নগরী ও জেলার বেশ কয়েকটি কাঁচাবাজার ও সবজির আড়তে দেখা গেছে শাকসবজির ঊর্ধ্বমুখী দামের চিত্র।

সিম বাজারে কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে কেজি ৫০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারগুলোতে কাঁচামরিচের কেজি পৌঁছেছে ১২০ থেকে ১৫০ টাকায়। ৬০ টাকা কেজি বেগুন, ৫৫ টাকা করলা আর আলুর দাম আরো বেড়ে কেজি ৬০-৭০ টাকা হয়ে গেছে।

৫০ টাকার নিচে কেউ কিনতে পারছে না বাঁধাকপিও। লাউ প্রতি পিস ৮০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এ ছাড়া পটল প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ১শ-১১০ টাকা, পেঁয়াজের ফুলকা প্রতি আঁটি ২০ টাকা, শালগম প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ১৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাঁজর প্রতি কেজি ৬০ টাকা, খিঁড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে বাজার করতে আসা বেসরকারী চাকরীজীবি সবুজ সেন জানান, বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা স্বাভাবিক। কিন্তু বাজারে এসে দেখছি পুরো উল্টো চিত্র।

স্বাভাবিক সময়ের তুলনায় আরো দ্বিগুন দাম হাঁকছে বিক্রেতরা। বাজারে যে সবজির দাম চলছে, তা সাধারণ মানুষের উপর অত্যাচার ছাড়া আর কিছুই না।

চট্টগ্রাম নগরীর কাজির দেউরি বাজারে আসা ব্যাংকার কামরুল হাসান পলাশ জানান, অন্যান্য বছর শীতের সময় কেজি ১০ টাকায় ফুলকপি আর বাঁধাকপি কিনতে পারতাম। আজ বাজারে এসে ৬০ টাকার নিচে কোন বিক্রেতা কথায় বলছে না। সিম কিনতে হচ্ছে ৮০ টাকায়। বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় যার যা ইচ্ছে খেয়াল খুশী মতো দাম নিতে পারছে।

অপর এক ক্রেতা বলেন, ছুটির দিনে বাজার করতে এসে দেখি মুরগি ও আলুর চড়া দাম। প্রতি বছর এ সময় শীতকালীন প্রায় সব সবজি ৪০-৫০ টাকার মধ্যে থাকত। এবার সবজির দামও আমাদের নাগালের বাইরে।

একই বাজারের সবজি বিক্রেতা আকবর জানায়, গত মাসের শুরুতে আকস্মিক বৃষ্টিতে খেতে ফসল নষ্ট হয়েছে। হরতাল-অবরোধের প্রভাবও পড়েছে। তবে বাজারে সবজি সরবরাহ একটু বাড়লেই দামও কমে যাবে বললেন আরেক বিক্রেতা ফজল আলী।

মাছের বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত সামুদ্রিক ও দেশি মাছের জোগান থাকা সত্ত্বেও আড়াইশ-তিনশ টাকার নিচে কোনো মাছ নেই। ব্যবসায়ীদের ভাষ্য, বাজার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মাছ নেই। চড়া দরে ট্রলার থেকে মাছ কিনতে হয়েছে। তাই মাছের দর বাড়তি। প্রতি কেজি মলা মাছ ৪শ থেকে ৪২০ টাকা, চাপিলা (ছোট) ৪শ ও (বড়) ৪৫০ থেকে ৫শ টাকা, নদীর বোয়াল ৯শ টাকা, চাষের বোয়াল ৬শ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, বড় পাঙ্গাশ ৩শ টাকা, ছোট পাঙ্গাশ ২শ টাকা, বড় রুই ৪শ টাকা, ছোট রুই ৩৫০ টাকা, ছোট চিংড়ি ৫শ টাকা, মাঝারি চিংড়ি ৬শ টাকা এবং বড় চিংড়ি ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি