খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইকরা মডেল একাডেমির বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
ইকরা মডেল একাডেমির বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

চাঁদপুর শহরের ওয়্যারলেছস্থ ইকরা মডেল একাডেমির ২০২৩ সালের বার্ষিক চুড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় একাডেমির ক্যাম্পাস-১ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন টিটোর সভাপ্রধানে এবং প্রাথমিক শাখার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগদান করেন শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদ শাহরিয়ার পলাশ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃনাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফু্দ্দিন তালুকদার এবং আবুল কাশেম গাজী।

প্রথম শ্রেণির ছাত্র ইফতিয়াজ হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও চতুর্থ শ্রেণির ছাত্র কুশান চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। মায়েদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মাতা সহকারি টেকনিক্যাল স্কুলের সহকারি শিক্ষক শিরিন আক্তার ও পিতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইফতেখার মাহমুদের বাবা রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথিগণ স্কুলের ডিজিটাল মাধ্যমে ফলাফল প্রকাশের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথে সকল অভিভাবকগণ তাদের মোবাইল ফোনে বার্ষিক চূড়ান্ত মূল্যায়নের ফলাফল পেয়ে যান। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফল বিবরণীর কপি উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকগণের মাঝে বিতরণ করা হয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন কার্ড অভিভাবকদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়ে বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে স্কুলের কার্যক্রমের ভূঁয়ষি প্রশংসা করেন। ২০২৩ সালের প্রথম ব্যাচের এস.এস.সি পরীক্ষার্থীরা শতভাগ পাশসহ ভালো ফলাফল করায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বর্তমান শিক্ষা-কারিকুলাম বিষয়ে গুজবে কান না দিয়ে এর সঠিক ও বাস্তবিক দিক তুলে ধরে এর বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির সকল শাখায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার এবং গর্বিত মায়েদেরকে উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। তাছাড়াও শেখ রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী মরিয়ম সুলতানা সারা, উম্মে হাবিবা এবং চতুর্থ শ্রেণির ছাত্র জুবায়ের পিয়াসকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহকারি প্রধান শিক্ষক আসমা খানম, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, ফিরোজা বেগম, নাজমুন নাহার, সহকারি শিক্ষক শুভ্র রক্ষিত, রাবেয়া সুলতানা, রাহিমা আক্তার, ফারজানা আরশ্বাদ রূপা, রেজাউল করিম, নাজমুন নাহার মিলি, হ্যাপি আক্তার, শিল্পী রাণী ঘোষ, শাহিনা খানম, নাসরিন সুলতানা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, রুইআজমানিকা, মরিয়ম খানম, নুসরাত জাহান, সুমি আক্তার, শিমুল তাহসিন, নাসিমা আক্তার, আইরিন আক্তার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি