আচরণবিধি ভঙ্গ করায় অপর এক এমপিকে তলব
দুই বর্তমান এমপির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির
আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া এক প্রার্থীকে তলব এবং অন্য এক প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এই চার প্রার্থীই বর্তমান সংসদ সদস্য।
তিনি জানান, ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাই এবং চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এর মধ্যে আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুটি ঘটনায় পৃথক পৃথক মামলার সিদ্ধান্ত এসেছে। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এ ছাড়া, মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত এসেছে। উনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ এসেছে। আগামীকাল আইন শাখা থেকে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করার জন্য চিঠি পাঠানো হবে।






আপনার মতামত লিখুন