প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুই বর্তমান এমপির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩

আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া এক প্রার্থীকে তলব এবং অন্য এক প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এই চার প্রার্থীই বর্তমান সংসদ সদস্য।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।

তিনি জানান, ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাই এবং চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এর মধ্যে আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুটি ঘটনায় পৃথক পৃথক মামলার সিদ্ধান্ত এসেছে। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এ ছাড়া, মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত এসেছে। উনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ এসেছে। আগামীকাল আইন শাখা থেকে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করার জন্য চিঠি পাঠানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা