খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৯ ফেব্রুয়ারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, ৮ মার্চ ডেন্টালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ
৯ ফেব্রুয়ারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, ৮ মার্চ ডেন্টালে

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ৮ মার্চ হবে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। সচিবালয়ে রোববার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। অনলাইনে শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমার বিষয়ে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি মন্ত্রী। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজে আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি।

ভর্তি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারি থেকে মেডিকেল কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “পরীক্ষা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব দপ্তরের সহযোগিতা আমরা নিয়ে থাকি। শিক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিতে আসে, সেখানে মোবাইল অ্যালাউ করা হয় না। শিক্ষার্থীরা হলে ঢোকার সময়ও অনেক কিছু চেক করে নেওয়া হয়।” সংবাদ সম্মেলনের আগে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

“বেসরকারি সব মেডিকেল কলেজ ভর্তির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ ছাত্ররা সবগুলো কলেজে একবারে চয়েজ দিতে পারবে। সরকারি মেডিকেল কলেজগুলোয় একই নিয়ম রয়েছে।”

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিঞা, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি