খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চিকিৎসকের ২০ পদ শূন্য, নতুন যন্ত্রপাতি এসেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
চিকিৎসকের ২০ পদ শূন্য,  নতুন যন্ত্রপাতি এসেছে

চাঁদপুর ও আশপাশের জেলার চিকিৎসার জন্য একমাত্র ভরসাস্থল হচ্ছে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। বছর জুড়েই এই হাসপাতালে চিকিৎসার জন্য গড়ে ভর্তি থাকে ৩৫০ থেকে ৪০০ রোগী।

এখন জটিল অনেক চিকিৎসাসেবা এখানে নেওয়া সম্ভব। বিশেষ করে এই হাসপাতালে ৮০ভাগ ডেলিভারি নরমাল হচ্ছে। মাতৃ মৃত্যুর হার এখন শূন্যের কোটায়।

বেশ কয়েকদিন হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এক সময় পিছিয়ে থাকা হাসপাতালের উন্নয়ন এবং রোগীদের জন্য চিকিৎসাসেবার নানা সুবিধার কথা বেরিয়ে আসে। বর্তমানে প্রতিদিন এই হাসপাতালের আউটডোরে প্রায় ৮শ থেকে হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।

হাসপাতাল ঘুরে দেখা গেল-নীচ তলায় জরুরি বিভাগে নতুন টিকিট কাউন্টার, ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (এটি রোগীদের জন্য বড় নেয়ামক), স্বল্প খরচে ডিজিটাল এক্সরে সেন্টার, টিকা নেওয়ার জন্য আলাদা বিভাগ ও প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় তলাসহ সবগুলো সেনিটেশন ব্যবস্থা উন্নত, অপারেশনের রোগীদের জন্য পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক বেডগুলো খুবই উন্নত মানের করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে বর্তমান তত্ত্বাবধায়কের পরিকল্পনা ও স্থানীয় এমপিদের সহযোগিতায় এই হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন প্লান্ট, ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার, ৪ বেডের আইসিইউ স্থাপন, গুরুতর অসুস্থ নবজাতকের জন্য শেখ রাসেল স্ক্যানু, অক্সিজেন জেনারেটর ও ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে।

সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে দেড় বছরের শিশুর ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে আসা মায়মুনা বেগম জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে অনেক খরচ। সামর্থ্য না থাকায় সরকারি হাসপাতালে এসেছি। খুব ভালো চিকিৎসা পাচ্ছি। তবে রোগী বেশি থাকায় বেড না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে।

শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী থেকে আসা নাজমা বেগম জানান, হাসপাতালে আগে জটিল রোগের ওষুধ দেওয়া হত না। এখন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ পাওয়া যায়। ওষুধ পেয়ে আমাদের গরিবদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেকেই এখন হাসপাতাল থেকে ওষুধ নিচ্ছে।

শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা সুরাইয়া রহমান জানান, তার হাত-পায়ে অনেক ব্যথা ছিল। এই হাসপাতালের চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ। প্রতি সপ্তাহে এসে ওষুধ নিচ্ছেন।

সদরের রামপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার জানান, তিনি ঢাকায় সিএমএইচে চিকিৎসা নিতেন। এখন শারীরিকভাবে অসুস্থ হওয়ার ঢাকায় যেতে পারেন না। যার কারণে সরকারি হাসপাতালে কয়েক মাস পর পর আসেন। পরীক্ষাসহ হাসপাতালের সেবায় তিনি সন্তুষ্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, এই হাসপাতালে মঞ্জুরীকৃত চিকিৎসকের পদ ৬৭। বর্তমানে আছেন ৪৭ জন। ২০টি পদই শূন্য রয়েছে। এছাড়া ২০২১ সাল থেকে সিনিয়র কনসালটেন্ট (গাইনি), ২০১৯ সালের জুন মাস থেকে জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি), একই সময় থেকে জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) চিকিৎসক নেই। স্টাফদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স ৩, স্টাফ নার্স ৬ ও সহকারী নার্স ২টি পদ শূন্য রয়েছে।

এদিকে হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগ থেকে জানা গেছে, সিনিয়র নার্সদের উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার শূন্যের কোটায় এসেছে। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত এই বিভাগ থেকে সেবা নিয়েছে ৯৯৭১ জন। এর মধ্যে সিজারিয়ান প্রসব হয়েছে ৪৮২ এবং নরমাল ডেলিভারি হয়েছে ২১৩৫ জনের। নরমাল ডেলিভারির বিষয়টি প্রত্যন্ত অঞ্চলের লোকজনের মধ্যে জানাজানি হলে সেবাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে বলে জানালেন নার্সরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, হাসপাতালের দায়িত্বে আসার পর থেকে পরিবেশটাকে উন্নত করার চেষ্টা করেছি। কারণ রোগীদের জন্য পরিবেশটা ভালো থাকা খুবই জরুরি। এরপর রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমা‌নের সহযোগিতায় অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। হাসপাতাল ঘুরে দেখলে এসব চোখে পড়বে। বিশেষ করে হাসপাতালের সামনের অংশ শৃঙ্খল রাখার জন্য ১০ জন আনসার নিয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও স্টাফদের সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নিয়মিত তত্ত্বাবধান করা হচ্ছে। রোগীদের অভিযোগও আমরা গুরুত্ব সহকারে দেখছি। সাধ্যমতো চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ ছাড়াও বিশেষ করে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি