খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিএনপি ভোট বানচাল করতে চায়- মোমেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ
বিএনপি ভোট বানচাল করতে চায়- মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনে আমাদের সবার সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। বিএনপি এখন নানা ফন্দিফিকির করে ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। অবরোধ অসহযোগের নামে অপরাজনীতি করছে।  শুক্রবার সিলেটের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দলমত ঊর্ধ্বে সবার জন্য সেবা, উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকার দারিদ্র বিমোচনের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। তাই বিএনপির জ্বালাও-পোড়াও মানুষ হত্যার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এমপি, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ।

এরপর বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে রাজার গাঁও-এ হাটখোলা ইউনিয়ন স্পোর্টস অ্যাকাডেমি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মন্ত্রী।

তারপর সাড়ে ৬ টায় সন্ধ্যায় ৬ নম্বর টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায়ও যোগ দেন এবং লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালান তিনি।

সিলেট সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক ও সিসিক কাউন্সলর জগদীশ চন্দ্র দাশ।

এছাড়া রাত ৮ টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন ড. মোমেন। ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, আব্দুল আজিজ জুনেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন ও সাইফুল আলম কায়েস।

পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ নগরীর সওদাগরটুলা যুব সমাজ আয়োজিত সভায় যান। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি