চবিসাফকে ঢেলে সাজানো হবে
চবিসাফের সদস্য পদের জন্য আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত
চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ) এর নির্বাহী কমিটির সাথে ১১জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় ঐক্যবদ্ধভাবে আধুনিক ও সময়োপযোগী করে সংগঠনকে ঢেলে সাজানোর উপর গুরুত্বারোপ করেছেন নেতৃবৃন্দ। তারা বলেন,নতুন বছরের শুরুতেই দৃশ্যমান কার্যকর কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
সেজন্য ডিজিটাল ওয়েব ও অনলাইন ফরমের মাধ্যমে সদস্যপদ হালনাগাদ করা হবে। এজন্য ১১ জেলা সাংবাদিক ফোরাম স্ব স্ব জেলার আগ্রহী সাংবাদিকদের অনলাইন ও নিরধারিত ফরম পূরণের মাধ্যমে বিভাগের (চবিসাফ) নতুন সদস্য সংগ্রহ ও হালনাগাদ করবেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে চবিসাফ সদস্য হতে আগ্রহী রাজধানীতে কর্মরত সংশ্লিষ্ট ১১ জেলা সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে। স্ব স্ব জেলার সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে সদস্য ফরম ও নিয়ম কানুন জানা যাবে।
দীর্ঘদিন পর জেলা সাংবাদিক ফোরাম নেতাদের সাথে খুবই আন্তরিক পরিবিশে খোলামেলা আলাপ হয়। পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা সহয়োগিতার মনোভাব নিয়ে সুখে দু:খে থাকার পাশাপাশি সামজিক দায়বদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগ এর উন্নয়ন ও সমৃদ্ধি ও কল্যাণকর কর্মসূচী নেয়ার ওপর জোর দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চবিসাফ সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আইয়ুব ভূইয়া। আলোচ্যসূচী নিয়ে বক্তব্য রাখেন চবিসাফ নির্বাহী কমিটির সি:সহ-সভাপতি মো.মোস্তফা কামাল, সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সাইদুল হোসেন সাহেদ, যুগ্ম মহাসচিব মো,শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, নির্বাহী সদস্য আবু তাহের,সৈয়দ মুসফিক রহমান, জেলা ফোরাম এর চট্টগ্রাম জার্নালিস্টস ফোরাম ঢাকা সিজেএফডির সহসভাপতি শিবু কান্তি দাশ, চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রাশেদ শাহরিয়ার পলাশ, মো,মহিবুর রহমান খান, হেদায়েত আলী মানিক, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি তানভীর আলাদীন, নোয়াখালী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি শাহাদাৎ হোসেন নিজাম, লক্ষীপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলী ইমাম সুমন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম ঢাকার দীপক আচার্য্য।






আপনার মতামত লিখুন