খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চালু হলো মেট্রোরেলের ঢাবি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ
চালু হলো মেট্রোরেলের ঢাবি স্টেশন

ওয়ায়েজ আহমেদ মাহিম, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আগারগাঁও থেকে বাসে করে প্রতিদিন জ্যাম ঠেলে ক্লাসে আসা-যাওয়া করেন তিনি।

শুধু মাহিমই নন, মেট্রোরেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে অনেকেই অনেকভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি উদ্বোধন হয়। এদিন সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে প্রথমবারের মতো মেট্রোরেল থামে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনটি সকাল সাড়ে ৬টায় খুলে দেওয়া হয়। প্রতি ১০ মিনিট পরপর একটি ট্রেন যাতায়াত করছে সেখানে।

উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বিপ্র মিত্র বলেন, ভালো লাগছে। তবে শিক্ষার্থীদের পক্ষে এ ভাড়া বহন করে নিয়মিত যাতায়াত অসম্ভব। উত্তরা থেকে আসলে একজন শিক্ষার্থীর আসা যাওয়ায় ১৮০ টাকা খরচ হবে। এই টাকায় নিয়মিত যাতায়াত শিক্ষার্থীদের জন্য কঠিন। ফলে শিক্ষার্থীদের হাফ পাশের ব্যবস্থা করা উচিত।

মেট্রোরেলে চড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য ওমর বলেন, চড়ে দেখলাম মেট্রোরেল কেমন। ভালো লাগছে। চমৎকার। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী অনি হাসান বলেন, মেট্রোতে চড়ে অনেক ভালো লাগছে। আমি মিরপুর-১২ থেকে এত দ্রুত কখনো পৌঁছাইনি। তাছাড়া পরিবেশও ভালো। আজিমপুরে বসবাসকারী কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন ডিরেক্টর মাসুদ রেজা বলেন, মেট্রোতে আগেও চড়েছি। তবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের এই স্টেশনটি চালু হওয়ার আশায় ছিলাম। আজ সেই আশা পূরণ হলো।

চলতি বছরের ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই চালু আছে। আগারগাঁও থেকে মতিঝিলের সাতটি স্টেশনের পাঁচটিই চালু হলো। বাকি রইল শাহবাগ ও কাওরান বাজারের স্টেশন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি চালু হতে পারে এ দুটি মেট্রো স্টেশন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি