খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আইটি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বেসিস-পিবিআইএল চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ
আইটি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বেসিস-পিবিআইএল চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি শিল্পের বা আইটি ভিত্তিক নেতৃস্থানীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) প্রথমবারের মতো একটি অভিনব উদ্যোগে এক হয়েছে যা দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর পুঁজিবাজারে প্রবেশের পথ সুগম করবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেসিসের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এ চুক্তিটি তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি শিল্প ও পুঁজিবাজার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, সেক্রেটারি হাশিম আহমেদ, পিবিআইএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  সৈয়দ এম ওমর তৈয়ব এবং চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, এফসিএ সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারক বিনিময় হয়।

দেশের প্রধান আইসিটি সংস্থা এবং বিশিষ্ট ইনভেস্টমেন্ট ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে একটি নতুন ধারার সুচনা হলো। উভয় সংস্থাই বেসিস সদস্যদের জন্য পুঁজিবাজারে প্রবেশের পথ সুগম করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল), একটি পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংক এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এই যুগান্তকারী চুক্তির মাধ্যমে পিবিআইএল বেসিস সদস্য কোম্পানিগুলিকে শেয়ার বাজার হতে ইক্যুইটি এবং ডেট ক্যাপিটালের মাধ্যমে পুঁজি সংগ্রহ, কর্পোরেট অ্যাডভাইজরি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা প্রদান করবে।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “বেসিসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের বৃহত্তর উদ্যোগের সূচনা হলো। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থাগুলো পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত হবে। ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে তথ্যপ্রযুক্তি খাতের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক বাজার মূলধনে আইটি খাতের অবদান মাত্র ১ শতাংশ, যা আমাদের প্রতিবেশী দেশ ভারতে ১১ শতাংশ। আমরা আশাবাদী যে বেসিসের সাথে আমাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার বাজার হতে ইক্যুইটি এবং ডেট ক্যাপিটাল এর মাধ্যমে পুজি সংগ্রহ বাড়াবে না, বেসিস সদস্যদের জন্য নতুন এক দিগন্ত উন্মুক্ত করবে যা তাদের বড় পরিসরে  সাফল্যের দিকে নিয়ে যাবে।”

বেসিস-এর সভাপতি রাসেল টি. আহমেদ, এই উদ্যোগে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই চুক্তি অবশ্যই আমাদের সদস্যদের পুঁজিবাজারে আসতে উৎসাহিত করবে। এছাড়াও বিশেষায়িত অ্যাডভাইজরি পরিষেবাগুলি সদস্যদের আর্থিক ব্যবস্থাপনাকে সুবিন্যস্ত করতে সাহায্য করবে।” তিনি পিবিআইএলকে বেসিস সদস্যদের সুবিধার্থে দিনব্যাপী প্রচারণার পরিকল্পনা করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্র হিসেবে এগিয়ে যাচ্ছে. বেসিস এবং পিবিআইএল-এর মধ্যে এই কৌশলগত চুক্তি পুঁজিবাজার এবং আইসিটি শিল্পে একটি সমৃদ্ধ ভবিষ্যতের দ্বার উন্মোচন করবে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি