খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নীরবেই ঢাকায় পর্দা সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই বাংলাদেশ

হচ্ছে না ট্রফি উন্মোচন অনুষ্ঠান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
নীরবেই ঢাকায় পর্দা সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই বাংলাদেশ

ছবি-সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব বলা হয় সাফ চ্যাম্পিয়নশীপকে। টুর্নামেন্টটির ভেন্যু যেখানেই হোক না কেন, একটা উৎসবের আমেজ বিরাজ করে। তবে এবার তেমন উন্মাদনা নেই, উল্টো সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার চিত্র যেন সর্বত্র। বাফুফে-সাফের মধ্যে ইঁদুর-বিড়াল খেলায় এক গোলকধাঁধার সাফে পরিণত করেছে। 

নানা বিতর্কের মধ্যেই অনেকটা নীরবেই আজ ঢাকায় পর্দা উঠছে ১৫তম আসরের। টুর্নামেন্টটির একদিন আগেও ব্যানার, ফেস্টুন সেভাবে চোখে পড়েনি। এমনকী এবার হচ্ছে না ট্রফি উন্মোচন অনুষ্ঠানও। যদিও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে সংগীত পরিবেশনা ছাড়াও আতশবাজি, বিশেষ আলোকসজ্জা এবং অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি পর্বসহ নানা আয়োজন থাকতে পারে।

এবারের টুর্নামেন্টের আগে টিকিটের দাম নিয়েও বিতর্ক হচ্ছে। সাফে হামজা-জামালদের ম্যাচ দেখতে সমর্থকদের ন্যূনতম এক হাজার টাকা গুণতে হবে সাধারণ গ্যালারির জন্য। ক্লাব হাউজ, ভিআইপি, রেড বক্সের দাম আরও কয়েকগুণ। সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা হওয়ায় সাবেক ফুটবলার থেকে শুরু করে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ছাড়া একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশও। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আট বছর পর বাংলাদেশে ফিরেছে এই টুর্নামেন্ট। ২০০৩ সালে সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ আবারও শিরোপা জিততে মুখিয়ে আছে। তবে থমাস ডুলির শিষ্যদের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ২০০৫ সালে রানার্সআপ হওয়া বাংলাদেশ এরপর আর অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ তাদের জন্য বড় প্রেরণা হলেও প্রত্যাশার চাপ সামলানোও হবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

শিরোপায় চোখ রাখছেন কোচ ডুলিও। তার মতে, বাংলাদেশকে আর আন্ডারডগ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অধিনায়ক তপু বর্মণও কোচের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে একমত পোষণ করে বলছেন, ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা।

তবে প্রথম ম্যাচে দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততার কারণে তিনি খেলতে পারছেন না। হামজার অনুপস্থিতিতে বাকি খেলোয়াড়দের, বিশেষ করে মিডফিল্ডার ও আক্রমণভাগের সদস্যদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদের নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

সাফের আগে বাংলাদেশের আরেকটি উদ্বেগের বিষয় সীমিত প্রস্তুতি। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি তারা। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলোয়াড়দের সমন্বয় ও একাদশের কার্যকারিতা যাচাই করার সুযোগ কম পেয়েছেন কোচিং স্টাফরা।

অন্যদিকে, বাংলাদেশকে আটকে রেখে ইতিবাচক ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ভুটান। দলটির প্রধান কোচ গ্যারি ফিলিপস ও অধিনায়ক চেনচো গিয়েলতশেন নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। ঘরোয়া লিগের সূচির কারণে নির্ধারিত সময়ের আগে খেলোয়াড়দের একত্র করতে না পারায় তাদের প্রস্তুতিও কিছুটা বাধাগ্রস্থ হয়েছে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ দুটি। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। তাই স্বাগতিক বাংলাদেশের জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বিশেষ গুরুত্বপূর্ণ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি