খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপনে আমিরাতে গেলেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
গোপনে আমিরাতে গেলেন নেতানিয়াহু

অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরাতে গেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববার দেশটিতে পৌঁছান তিনি। এরপর সোমবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।তবে তাদের এ বৈঠকের বিষয়টি একদিন পর জানানো হয়েছে। বার্তাসংস্থা এপি পরবর্তীতে এক প্রতিবেদনে জানায়, কয়েকদিন আগে যে খবর বের হয় আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে অবহিত করেছিলেন। নেতানিয়াহু আমিরাতে গেছেন এ ব্যাপারটি নিয়েই কথা বলতে। নেতানিয়াহুর দাবি তাকে এ নিয়ে কেউ কিছু জানায়নি।তবে নেতানিয়াহুর দপ্তর এপির এ তথ্য অস্বীকার করেছে। অপরদিকে আমিরাতের বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, নেতানিয়াহু ও শেখ জায়েদ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক গভীর করার ব্যাপারে কথা বলেছেন।”

 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, নেতানিয়াহু একটি প্রাইভেট জেটে করে রোববার দুপুরে আবুধাবি যান। সেখানে তিনি চার ঘণ্টা অবস্থান করেন। এরমধ্যে এক ঘণ্টা আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেঅপর ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, নেতানিয়াহু আবুধাবিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কর্মকর্তাদরে সঙ্গে দেখা করেন। যারমধ্যে এমন দেশের কর্মকর্তারাও ছিলেন, যাদের সঙ্গে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

 

এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, হামাসের ওই অভিযানের আগে ইসরায়েলকে সতর্ক করেছিল আমিরাত ও মিসর। তবে এটিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতটা গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই চাপে আছেন নেতানিয়াহু।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি