খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুথিদের হুমকি

হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুথিদের হুমকি

ছবি-সংগৃহীত

সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে কিংবা লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালীর অবরোধ সরানোর চেষ্টা চালালে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।

চলতি মাসে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরান-সমর্থিত হুথিরা। এর পরপরই হুথিদের ঠেকাতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামরিক সহায়তা চেয়ে আসছে সৌদি আরব।

সাক্ষাৎকারে হুথির সামরিক উপদেষ্টা বলেছেন, “আমেরিকা যদি যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখায় কিংবা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে তা হবে চরম সীমা লঙ্ঘন। আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব।”

হুথিদের এই অবরোধ বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবকে বড় ধরনের বিপদে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অংশ হিসেবে কৌশলগত হরমুজ প্রণালীতে তেহরানের কঠোর নিয়ন্ত্রণের পর রিয়াদের অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। এর মাঝে হুথিদের অবরোধে সৌদির তেল রপ্তানি ব্যাপক ধাক্কা খেয়েছে।

এর আগে, লোহিত সাগর উপকূলে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। সংঘাতে প্রাণ হারিয়েছেন শত শত সৈন্য। পাশাপাশি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কেঁপে ওঠে সৌদির রাজধানী রিয়াদ।

মার্কিন বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চার বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি আরব শত শত বিমান হামলা চালিয়েছে বলে দাবি হুথিদের।

মার্কিন হস্তক্ষেপের বিষয়ে সাওর বলেন, “আমেরিকা যদি বিমান হামলা বা আকাশপথে সহায়তা দিয়ে সৌদি আরবের পক্ষ নেওয়ার মতো বাজি ধরে, তাহলে আমাদের আশপাশে থাকা যেকোনো মার্কিন স্বার্থকে আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব এবং কাউকেই ছাড় দেব না।” সেই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইয়েমেনের এই সংঘাত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের চেয়ে বহু পুরোনো হলেও নতুন করে শুরু হওয়া লড়াই ওয়াশিংটন ও তেহরানের দুই মিত্রকে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে।

তবে ইরানের কাছ থেকে নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছেন সাওর। তিনি বলেন, “ইরান আমাদের বন্ধু, মিত্র ও ভাইপ্রতিম দেশ। তবে তারা আমাদের পরিচালনা করে না। আমাদের সিদ্ধান্ত ও সার্বভৌমত্বে আমরা সম্পূর্ণ স্বাধীন।”

এদিকে, ইয়েমেনের এই সংঘাত ভয়াবহ আকার ধারণ করায় নতুন করে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৩০ হাজার থেকে বেড়ে আগামী কয়েক মাসে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

হুথি উপদেষ্টা সাওর বলেছেন, “যতক্ষণ সৌদি আরব আমাদের দেশে হত্যাযজ্ঞ ও জনসাধারণের ওপর হামলা চালিয়ে যাবে, আমরাও লৌহমুষ্টিতে তার জবাব দিয়ে যাব। তেল খাত ও অর্থনৈতিক শিল্পে সৌদি আরবকে শায়েস্তা করার, শাস্তি এবং মাঠ থেকে ছিটকে দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা আমাদের রয়েছে।”

সূত্র: এএফপি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি