খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় পাকা রাস্তার কালভার্ট ভেঙ্গে ঝুকি যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
কাউনিয়ায় পাকা রাস্তার কালভার্ট ভেঙ্গে ঝুকি যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা

কাউনিয়া উপজেলার গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট যাওয়া পাকা সড়কে পুরোনো কালভার্ট টি ভেঙ্গে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ এই সড়কে ঝুঁকিপূর্ণভাবে কালভার্ট টপকিয়ে  চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন অটো রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, সাইকেল চালক ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট পাকা রাস্তা টি কয়েক গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সড়কের মাঝখানে একটি পুরোনো কালভার্ট ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল একে বারে বন্ধ হয়ে পড়েছে।  অনেকে  হেলে পড়া কালভার্ট টপকিয়ে  অটো রিকশা ও মোটরসাইকেল পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুলগামী ছাত্র-ছাত্রী ও বয়স্ক মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে  পারাপার হতে  হচ্ছে।  এলাকাবাসীর দাবি, অতিদ্রুত একটি নতুন কালভার্ট নির্মাণ করা  হলে কয়েক গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

 

এলাকার বাসিন্দা  রোস্তম আলী  বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে এই রাস্তার উপর কালভার্ট টি নির্মাণ করা হয়। কিন্তু প্রবল পানির চাপে কালভার্ট টি দেবে ভেঙ্গে হেলে পড়ে। ফলে সাধারণ মানুষ ভেঙ্গে পড়া কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে  প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনায় পতিত হচ্ছে।

 

মোঃ বাবুল মিয়া বলেন, এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। বিশেষ করে  স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হয়। একটি প্রসস্ত কালভার্ট  নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

 

বালাপাড়া ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন বলেন,আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কয়েকবার জানিয়েছি, উনারা তদন্তে করে গেছেন।

 

কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর স্বার্থে দ্রুত একটি ব্রীজ নির্মাণের দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট সড়কের ভেঙ্গে পড়া কালভার্ট টি নির্মাণের বিষয় টি  গুরুত্বসহকারে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের চলাচলের সুবিধা ও দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলমান। ইতোমধ্যে উপজেলা পরিষদে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা থেকে উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে গিয়ে তদন্তে করে প্রতিবেদন দিয়েছেন। পরবর্তীতে প্রকল্পের আওতায় এনে একটি কালভার্ট নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে আমরা ইতিবাচকভাবে কাজ করছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি