খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ জন নিয়োগ দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ জন নিয়োগ দিবে সরকার

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।  প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

পদসংখ্যা: ১০৩৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৫.০০-এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে।
  • ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার–এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা। অন-প্রবেশন মেয়াদ শেষে বেতন হবে ১৬,৬০০ টাকা।
আবেদন ফি: ২০০ টাকা (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার [ক্রমিক নম্বর-১৩–এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি] বরাবর পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।)

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে (সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি