ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক
আব্বাস আরাগচি পাকিস্তান সফরে গিয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সংলাপ নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ইসলামাবাদ-এ পৌঁছান আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, তাকে স্বাগত জানান দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা, যার মধ্যে ছিলেন সেনাপ্রধান আসিম মুনিরসহ অন্যান্য কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় মধ্যস্থতার অংশ হিসেবেই পাকিস্তান এই উদ্যোগ জোরদার করেছে। বৈঠকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং চলমান উত্তেজনা প্রশমনে করণীয় বিষয়েও মতবিনিময় হয়েছে।






আপনার মতামত লিখুন