খাল খনন কর্মসূচির উদ্বোধনে যশোর ও সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা ও প্লাবন মোকাবিলায় করণীয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।






আপনার মতামত লিখুন