কাউনিয়ায় মরা তিস্তায় মাছ মারতে গিয়ে জেলের মৃত্যু
কাউনিয়া উপজেলা-র মরা তিস্তা নদী-তে মাছ ধরতে গিয়ে আব্দুল মান্নান (৫৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মধ্য হরিশ্বর গ্রামের বাসিন্দা আছোর প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান বুধবার দুপুরে অন্যান্য জেলেদের সঙ্গে হারাগাছ ইউনিয়ন-এর নাজিরদহ এলাকায় একতা সেতুর নিচে মাছ ধরতে যান। খেতা জাল ফেলার সময় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান।
সহযোগী জেলেরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান।






আপনার মতামত লিখুন