খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কবোরী রোড, সরকারী কলেজ রোড,কোর্ট রোড , ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্তর, নিউমার্কেট হয়ে আবার টাউন মাঠে এসে শেষ হয়। এর এর আগে জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, শতকরা ৭০ ভাগ জনতার গণভোটের রায়কে শতকরা ৫৩ ভাগ ম্যান্ডেট পাওয়া দল যদি গায়ের জোরে অীস্বকার করতে চায়, তবে আবার জুলাই নেমে আসবে। জনতা সংসদ ভবন দখল নিবে। তিনি সরকারের প্রতি দ্রুত সময় থাকতে গণরায় নিয়ে তালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করতে আহবান জানান।

তিনি আরো বলেন, গত ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দল সেদিন দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে । পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ ২০২৬ সংসদে লোক দেখানো সংবিধান সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়।

 

তিনি বলেন কাঠামোগত আমুল সংস্কার ছাড়া সংবিধান নিছক সংশোধনীতে জনগনের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্টেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলি, চুয়াডাঙ্গা পৌর শাখা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুলও গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন প্রমুখ। মিছিল চলাকালে চুয়াডাঙ্গা শহর ৪০ মিনিট স্থবির হয়ে পড়ে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি