কুড়িগ্রামে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা, থাকছে শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন
কুড়িগ্রামে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তারা বলেন, বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ১ বৈশাখ। কুড়িগ্রাম জেলা প্রশাসন প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে দিনটিকে বরণ করে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং উৎসব চলাকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এবং বৈশাখী মেলায় দেশীয় ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযুদ্ধো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






আপনার মতামত লিখুন