খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পবিপ্রবিতে তালাবদ্ধ সব ভবন! ডিভিএম ডিগ্রি নিয়ে চরম উত্তেজনা

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
পবিপ্রবিতে তালাবদ্ধ সব ভবন! ডিভিএম ডিগ্রি নিয়ে চরম উত্তেজনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবীতে গত ৪ মার্চ সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করে। পরবর্তীতে গত ৩ এপ্রিল বরিশাল ক্যাম্পাসে সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে শিক্ষার্থীরা।

একাডেমিক ভবন তালাবদ্ধ থাকায়, ৪ এপ্রিল (শনিবার) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকরা সকাল ৯.৩০টায় ক্যাম্পাসের মাঠে কম্বাইন্ড ডিগ্রির একটি ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেন। সেখানে উপস্থিত শিক্ষকদের মধ্যে একজন দলীয় পরিচয়ে শিক্ষার্থীদের হুমকি দেন বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। এসময় অধ্যাপক রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “আগের রুটিন সিডিউল অনুসারে এখানে পরীক্ষা হচ্ছে। তোমরা একাডেমিক ভবনে তালা দিয়েছো, তোমাদের সাথে আমাদের কোন কথা নেই। এখন দেশে দলীয় সরকার বিদ্যমান, আমরা এখানে যারা আছি সবাই দলীয় শিক্ষক। তোমরা সংঘবদ্ধ হয়ে যা ইচ্ছা তাই করবে এটা হতে পারে না।”

এখানে উল্লেখ্য যে, গত ২৬ ফেব্রুয়ারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবীতে বিশ্ববিদ্যালয় প্রসাশন বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষকরা। যেখানে যথাযথ সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং গত ৩ই এপ্রিল (শুক্রবার) রাতে শিক্ষার্থীরা ওল্ড একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে৷

এ সময় উপস্থিত শিক্ষার্থীর মধ্যে ডিভিএম লেভেল-৪, সেমিস্টারে-২ এর শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় অথোরিটি ও ডিভিএম শিক্ষকদের বারবার অবিহিত করার পরেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো আশ্বাস পাইনি। তাই গতকাল আমরা একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করতে বাধ্য হই এবং আজ অবস্থান কর্মসূচি পালন করি ”

তিনি আরো বলেন, “অবস্থান কর্মসূচির মাঝে আমরা লক্ষ্য করি, কম্বাইন্ড ডিগ্রির একটি ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ক্যাম্পাসের মাঠে নিচ্ছেন শিক্ষকরা। সেখানে কোনো গার্ড বা আনুষ্ঠানিক তদারকি ছাড়াই শিক্ষার্থীরা যে যার মতো পরীক্ষা দিচ্ছে এবং নামমাত্র ভাইভা নিয়ে সেমিস্টার ফাইনাল সম্পন্ন করা হচ্ছে। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে তারা দলীয় পরিচয়ে আমাদের সাথে ক্ষুব্ধ ব্যবহার করেন।”

হুমকির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক রুহুল আমিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এটা কোনো হুমকি ছিল না। এটা ছেলেরা আসলো আর বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ধরনের কথা হয়। তাদেরকে থামানোর উদ্দেশ্যে দলীয় পরিচয় ব্যবহার করা হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি