প্রকৌশলীদের মেধা ও দেশপ্রেমেই গড়বে বৈষম্যহীন উন্নত বাংলাদেশ: শফিকুর রহমান
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের দক্ষতা ও দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সমন্বয় ঘটিয়ে দেশকে বিশ্বপরিসরে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এফইএবি’র সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকৌশলীদের দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং উদ্ভাবনী চিন্তার বিকাশের ওপর জোর দিয়ে বলেন, এর মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব। সভায় বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশ নিয়ে দেশের উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।






আপনার মতামত লিখুন