চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বিদ্যুতের চাহিদা বর্তমানে পূর্ণসংখ্যায় সরবরাহযোগ্য। তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিক জ্বালানির ঘাটতি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে অল্পবিস্তর বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
মন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা ক্রমবর্ধমান হওয়ায় সরকার লোডশেডিং বন্ধে কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন,স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা,সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর উন্নয়ন,জ্বালানি বহুমুখীকরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব
শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানি দক্ষতা বাড়াতে মনোনীত প্রতিষ্ঠানে জ্বালানি নিরীক্ষা কার্যক্রমও শুরু হয়েছে। প্রথম ধাপে ময়মনসিংহ, ঘোড়াশাল ও নারায়ণগঞ্জে ৭৪টি প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলমান।
মন্ত্রী আরও জানিয়েছেন, ৪২ জন সনদপ্রাপ্ত জ্বালানি নিরীক্ষক এবং ১৭৮ জন সনদপ্রাপ্ত জ্বালানি ব্যবস্থাপক তৈরি করা হয়েছে, এবং এই ধরনের দক্ষ জনবল তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন