সংসদ অধিবেশন পর্যবেক্ষণে ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ভিভিআইপি লাউঞ্জে বসে কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি লাউঞ্জে প্রবেশ করে প্রথম সারিতে বসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অধিবেশন শুরু হওয়ার পর থেকেই জাইমা রহমান সেখানে অবস্থান করছেন এবং প্রশ্নোত্তর পর্ব পর্যবেক্ষণ করছেন।
সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-কেও দেখা যায়।
অধিবেশন চলাকালে জাইমা রহমানকে একটি ল্যাপটপ ব্যবহার করে কাজ করতে দেখা গেছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনেও তিনি তার মা ডা. জুবাইদা রহমান-এর সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন।






আপনার মতামত লিখুন