দেশে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর নিজ কক্ষে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটি করপোরেশন প্রশাসকরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়াবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাবে।






আপনার মতামত লিখুন