দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ মার্চ) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ডিএসইতে সর্বোচ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে দশমিক ৮ দশমিক ২০ শতাংশ।






আপনার মতামত লিখুন