সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ মার্চ) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ডিএসইতে সর্বোচ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে দশমিক ৮ দশমিক ২০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি ফান্ড, ফার্স্ট ব্যাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি ফার্স্ট ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ফান্ড ও রূপালী ইন্স্যুরেন্স।