এই যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজনই ছিল নাঃ চিন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে, তা কখনও হওয়া উচিত ছিল না। রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি জানান, যদি ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়, তা সাধারণ মানুষের সমর্থন পাবে না।
তিনি সব দেশকে ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান জানান। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই ওই অঞ্চলের প্রকৃত মালিক, তাই সমস্যা সমাধানও সেখানকার দেশগুলোই করবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপানো বা অস্থিরতা সৃষ্টি করা সঠিক পথ নয়।
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান পাল্টা আক্রমণে ইসরায়েল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।






আপনার মতামত লিখুন