খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান কিংবা ৭ মার্চের ভাষণ-এর নাম ব্যবহার করে যদি কোনো ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এই বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই এবং তাদের বিচার এ দেশেই হবে।

 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় অম্বিকা মেমোরিয়াল ময়দান-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর বিভাগীয় শাখার আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে। তার দাবি, এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ-কে পুনর্বাসনের উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করাতে হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন-কে অপসারণ করতে হবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটলে এগারো দল ও এনসিপি নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু সেই গণভোটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হচ্ছে এবং সরকারপন্থি আইনজীবীদের মাধ্যমে বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে দ্রুত শিক্ষা সংস্কার আইন প্রণয়ন এবং দেশের কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান।

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এনসিপির বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি