খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঝিকরগাছায় পৌর জামায়াতের ইফতার মাহফিল

মজলুমের পাশে দাঁড়াতে চাইঃ এমপি ডা. ফরিদ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
ঝিকরগাছায় পৌর জামায়াতের ইফতার মাহফিল

যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামী ঝিকরগাছা পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজারের আদ্-দ্বীন রোডস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও গোনাহ মাফের মাস। মহান আল্লাহ তায়ালা এই মাসকে বান্দার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ হিসেবে দান করেছেন। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে নৈতিক ও আদর্শিক জীবন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সমাজে যদি কোনো ব্যক্তির ওপর জুলুম নির্যাতন হয় সে নারী হোক বা পুরুষ, কিংবা যে কোনো দল বা গোষ্ঠীর তাহলে আমি মজলুমের পক্ষ হয়ে আপনাদের সাথে নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াতে চাই।

পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম, যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি  নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুর রকিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন এবং উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর অর্থ সম্পাদক আশিকুর রহমান পলাশ, অফিস সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর শ্রমিক কল্যাণের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রুকন অ্যাডভোকেট হাবিব কাওসার, মো. ইউসুফ, হাবিবুর রহমান হাবীব, শিমুল হোসেন, সোহেল রানা, মুহাইমিনুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি