ভোরে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক মিসাইল ছুড়ল ইরান
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং লাখো মানুষ নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে চলে যান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাতে এএফপি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জেরুজালেমে অবস্থানরত এএফপির প্রতিবেদকেরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানানো হয়েছে।
এদিকে ইরান থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে একটি ট্যাংকার জাহাজে আগুন লাগার দাবি উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO এক বিবৃতিতে জানায়, বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়।
সংস্থাটি ক্রুদের বরাত দিয়ে জানিয়েছে, ড্রোন হামলার পর জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরে সেটি ডুবে যায়। এতে কার্গোতে থাকা তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
UKMTO জানিয়েছে, ড্রোনের আঘাতের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে তারা ধারণা করছে।






আপনার মতামত লিখুন