নতুন আইজিপি
মো. আলী হোসেন ফকির
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তিনি এর আগে অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ তাকে পদোন্নতি দিয়ে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতে তিনি চাকরি হারান এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হন। তবে মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনর্বহাল হন। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি পান।
গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন এবং এবার আইজিপি হিসেবে নিয়োগ পেলেন।






আপনার মতামত লিখুন