‘ইনকিলাব জিন্দাবাদ’
হাসনাত আব্দুল্লাহর সংক্ষিপ্ত পোস্টে সামাজিক মাধ্যমে ঝড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাত্র দুই শব্দের একটি স্ট্যাটাস দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে যায় অনলাইনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ২ লাখ ৯৪ হাজার রিয়েকশন, ৩১ হাজার মন্তব্য এবং সাড়ে ৮ হাজারের বেশি শেয়ার হয়েছে।
সংক্ষিপ্ত হলেও পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থক ও সমালোচক— উভয় পক্ষই বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করছেন।






আপনার মতামত লিখুন