সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক
প্রধানমন্ত্রীর অতিরিক্ত তিন দপ্তরের দায়িত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া তিনজন টেকনোক্র্যাট সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দপ্তর বণ্টনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।






আপনার মতামত লিখুন