খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক মনজুরুল কিবরীয়া

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
চবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক মনজুরুল কিবরীয়া

চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া।

 

চলতি মাসের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেন। গতকাল আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন বলে জানান অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া।

 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যান্সেলর ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২৫ (১) এর ঘ এবং ২৫ (৩) এর ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়াকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সিন্ডিকেট সদস্যদের নিয়ে কী বলা হয়েছে বিশ্ববিদ্যালয় আইনে:

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর ২৫ নং অনুচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট গঠনের বিষয়ে বলা হয়েছে। এই ধারার ১নং ধারার (ঘ) এ বলা হয়েছে, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) মনোনীত তিনজন ব্যক্তি থাকবেন।

 

একই অনুচ্ছেদের ৩নং ধারায় সিন্ডিকেট সদস্যদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। এই আইন অনুযায়ী, সিন্ডিকেট সদস্যদের কার্যকাল হবে দু’বছর। কিন্তু তাঁদের উত্তরসূরী নির্বাচিত বা মনোনীত হয়ে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাদের কার্যকাল অব্যাহত থাকবে। আইনে আরও উল্লেখ রয়েছে, “তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট প্রতিনিধিগণ এবং সরকার মনোনীত ব্যক্তিগণের কার্যকাল ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাঁরা তদ্রূপ শিক্ষক, সদস্য এবং কর্মকর্তা হিসেবে বহাল থাকবেন।”

 

জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়াতে আমি বেশ খুশি হয়েছে। কিন্তু এটি একটি গুরু দায়িত্ব। আমি সততা ও নিষ্ঠুরের সাথে এই দায়িত্ব পালন করবো। আমার কাজের মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবো।”

 

তিনি আরও বলেন, “আমি মূলত একাডেমিয়ার মানুষ। আমার গবেষণা ও লেখালেখির জগত সবচেয়ে বেশি পছন্দের। আমি ক্লাস করাতে ভালোবাসি। শিক্ষার্থী ও গবেষণার কাজে আমি সবসময় মনোযোগী। সিন্ডিকেট সদস্যদের মতো দায়িত্ব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দায়িত্বের মধ্যে দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধিতে কাজ করবো।”

 

অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের স্থলাভিষিক্ত হন। ২০২৫ সালের ৮ অক্টোবর স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে চবি সিন্ডিকেটের চ্যান্সেলর মনোনীত তিনটি পদের মধ্যে একটি পদ শূন্য হয়। ফলে দীর্ঘ চার মাস পর চ্যান্সেলর মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া।

 

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক হালদা নদী গবেষক। তিনি শ্রীলঙ্কার কলম্বোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে গেল বছরের ৮-৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসে ‘Best River Scientist Award 2024’ এ ভূষিত হন। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি সংরক্ষণ পদক লাভ করেন। চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’ তাঁর হাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি