কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জামায়াত প্রার্থীর
জামালপুর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী ব্যাপক অনিয়ম, জালভোট , এজেন্টসহ ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রেক্ষিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবী জানিয়েছেন। উপজেলার চিকাজানি, চুকাইবারি, দেওয়ানগঞ্জ পৌরসভা ও দেওয়ানগঞ্জ সদর, ইউনিয়নে ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিতপূর্বক সেনাবাহিনী সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
আজ বেলা আড়াই ঘটিকার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমরা পুরো নির্বাচন বাতিল চাচ্ছিনা না উক্ত ৪ টি ইউনিয়নের পুন: নির্বাচন দাবী করছেন।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী বলেন, প্রথমত আমরা ভেবেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার চেষ্টা করা হচ্ছিল আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। তারপরও আমরা লক্ষ্য করেছি এই এলাকার মানুষ সকাল থেকেই উৎসবমুখর ভাবে কেন্দ্রগুলোতে এসেছে। অনেক কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছে, কিন্তু সকাল দশটার পর অনেক জায়গায় অনিয়ম ছড়িয়ে যায়, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে স্মরণ করানোর পরেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। কোন কোন কেন্দ্রে আমাদের লোকদেরকে মারধর করা হয়েছে নির্বাচনী কাজে দায়িত্ব রত কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়েতে ইসলামী সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন , জেলা কর্ম পরিষদ সদস্য আশেক মাহমুদ বলেন আমাদের শান্ত উপস্থিত ছিল।
তানিয়া/






আপনার মতামত লিখুন