এক কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম ৬২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। পুরুষ ও নারী—উভয় শ্রেণির বিপুল সংখ্যক ভোটার এ আসনে নিবন্ধিত রয়েছেন। চূড়ান্ত ফলাফলের জন্য এখনো কেন্দ্রভিত্তিক গণনা অব্যাহত রয়েছে।
এদিকে সারা দেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয়।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচনের দিন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল কিছু অনিয়মের অভিযোগ তুলেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণের তথ্য পাওয়া গেছে। এ সময় পর্যন্ত ভোটের হার ছিল ৪৭.৯১ শতাংশ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।






আপনার মতামত লিখুন