গোলাপ দিবস দিয়ে শুরু হলো প্রেমের সপ্তাহ
ফেব্রুয়ারি এলেই যেন চারপাশে ভালোবাসার আবহ ছড়িয়ে পড়ে। এই মাসের শুরুতেই রোজ ডের মাধ্যমে যাত্রা শুরু করে ভ্যালেন্টাইনস উইক, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের মাধ্যমে। ভালোবাসাকে নতুন করে অনুভব ও প্রকাশ করার সুযোগ এনে দেয় এই বিশেষ সপ্তাহ।
ভ্যালেন্টাইনস উইকের প্রতিটি দিনই আলাদা তাৎপর্য বহন করে। সাত দিন ধরে ভালোবাসার নানা অনুভূতি ও প্রতিশ্রুতিকে কেন্দ্র করে পালিত হয় বিভিন্ন দিবস।

ভ্যালেন্টাইনস সপ্তাহের দিনগুলো হলো—
৭ ফেব্রুয়ারি: রোজ ডে বা গোলাপ দিবস, ৮ ফেব্রুয়ারি: প্রপোজ ডে ,৯ ফেব্রুয়ারি: চকোলেট ডে ,১০ ফেব্রুয়ারি: টেডি ডে ,১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে ,১২ ফেব্রুয়ারি: হাগ ডে ,১৩ ফেব্রুয়ারি: কিস ডে ,১৪ ফেব্রুয়ারি: বিশ্ব ভালোবাসা দিবস
আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হলো এই প্রেমের সপ্তাহ। প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশের জন্য এদিন গোলাপ উপহার দেওয়ার প্রচলন রয়েছে। বলা হয়, না বলা অনেক কথাই একটি গোলাপ নীরবে বলে দেয়।
দীর্ঘদিন ধরেই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লাল গোলাপ প্রেমের গভীরতা বোঝালেও গোলাপি, হলুদ, সাদা কিংবা ল্যাভেন্ডার গোলাপও আলাদা আলাদা আবেগ ও অনুভূতির প্রকাশ ঘটায়। ইতিহাস ঘেঁটে জানা যায়, ভিক্টোরিয়ান যুগ থেকেই প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দিতে গোলাপ আদান-প্রদানের রীতি শুরু হয়েছিল।
গোলাপ দিবসের মাধ্যমেই মূলত ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়। এই দিনটি ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের উষ্ণতা বাড়ানোর একটি সুন্দর উপলক্ষ।






আপনার মতামত লিখুন