ঢাকা ১১ আসনের প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিট আবেদনে দাবি করা হয়, ড. এম এ কাইয়ুম বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং এ বিষয়ে জালিয়াতির আশঙ্কা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এর আগে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নতুন করে আইনি চ্যালেঞ্জের ফলে ওই আসনের নির্বাচনি পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।






আপনার মতামত লিখুন