হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহাল চেয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত আদেশের জন্য আগামী রোববার (১ ফেব্রুয়ারি) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদেশের তারিখ ঘোষণা করেন। আদালতের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আবেদন করেন নির্বাচন কমিশনে।
গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ঋণখেলাপির অভিযোগ আমলে নিয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন এবং পরবর্তীতে আপিল বিভাগের শরণাপন্ন হন।
এদিকে রোববারের আদেশের মাধ্যমে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ভবিষ্যৎ চূড়ান্তভাবে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন