খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নারী ক্রিকেট দলের রেকর্ড সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
নারী ক্রিকেট দলের রেকর্ড সাফল্য

বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।

নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও। পরবর্তীতে বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার। এ ছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আর কোনো রান যোগ না করতেই দু’জনই পরপর আউট হয়েছেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা।

৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার মোমেন্টামটা পরের ইনিংসে টেনে নিয়েছেন মারুফা-স্বর্ণারা। প্রথম বলেই মারুফা ফেরান ডার্সি কার্টারকে। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল।

এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি। ফলে পুরো ২০ ওভার খেললেও, ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা। মারুফা সর্বোচ্চ ৩ এবং স্বর্ণা ২ উইকেট নিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি