খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টেকসই প্রবৃদ্ধির পথে জেনিথ ইসলামী লাইফ

২০২৫ সালে প্রিমিয়াম আয়ে ৪১% প্রবৃদ্ধি, দাবি পরিশোধ ৯৯.৫৪%
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
টেকসই প্রবৃদ্ধির পথে জেনিথ ইসলামী লাইফ

দেশের শরীয়াহভিত্তিক জীবন বীমা খাতে দ্রুত এগিয়ে চলা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি ২০২৫ সালে উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি প্রিমিয়াম আয়, নতুন ব্যবসা সম্প্রসারণ, লাইফ ফান্ড বৃদ্ধি এবং শরীয়াহসম্মত বিনিয়োগে দৃঢ় অগ্রগতি প্রদর্শন করেছে। এই সাফল্য কোম্পানিটির টেকসই উন্নয়ন কৌশল ও গ্রাহক আস্থার শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে।

মোট প্রিমিয়াম আয়ে ৪০.৭২ শতাংশ প্রবৃদ্ধি: ২০২৫ সালে জেনিথ ইসলামী লাইফ সর্বমোট ৪৬ কোটি ৯০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে, যেখানে ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৩৩ কোটি ১৮ লাখ টাকা। এক বছরে ৪০.৭২ শতাংশ প্রবৃদ্ধি জীবন বীমা খাতে কোম্পানিটির শক্তিশালী অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

নতুন প্রিমিয়াম সংগ্রহে অভাবনীয় সাফল্য:প্রথম বর্ষ বা নতুন প্রিমিয়াম আয় ছিল প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ২০২৫ সালে কোম্পানিটি ২৪ কোটি ১০ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে, যা আগের বছরের তুলনায় ৭৮.২৩% বেশি। এই সাফল্য নির্দেশ করে- নতুন গ্রাহক সংযোজন, বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পণ্য বৈচিত্র্যের কার্যকর বাস্তবায়ন।

একক, গ্রুপ ও হেলথ ইন্সুরেন্সে সম্প্রসারণ:একক (সিঙ্গেল) বীমা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা প্রিমিয়াম। গ্রুপ ও হেলথ ইন্সুরেন্স থেকে ২ কোটি ৩ লাখ টাকা প্রিমিয়াম। সব মিলিয়ে ২০২৫ সালে কোম্পানিটির মোট প্রথম বর্ষ প্রিমিয়াম দাঁড়ায় ২৮ কোটি ৪০ লাখ টাকা, যা ২০২৪ সালের ১৬ কোটি ১৭ লাখ টাকা থেকে ৭৫.৮১% বেশি।

নবায়ন প্রিমিয়ামে স্থিতিশীল অগ্রগতি:বিদ্যমান গ্রাহকদের আস্থাই কোম্পানির বড় শক্তি। ২০২৫ সালে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১৮ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭.৩৬% বেশি। এটি পলিসি ধরে রাখার সক্ষমতা ও গ্রাহক সন্তুষ্টির স্পষ্ট প্রতিফলন।

ব্যবস্থাপনা ব্যয়ে নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধি:ব্যবস্থাপনা ব্যয়ের ক্ষেত্রে কোম্পানিটি আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের ওপর অতিরিক্ত ব্যয়ের হার ০.৬১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির মোট ব্যবস্থাপনা ব্যয় ছিল ৩২ কোটি ১৮ লাখ টাকা, যা ব্যয় নিয়ন্ত্রণে ব্যবস্থাপনার দক্ষতা নির্দেশ করে।

দাবি পরিশোধে অনন্য দৃষ্টান্ত:গ্রাহকের বীমা দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স। ২০২৫ সালে কোম্পানিটি উত্থাপিত মোট বীমা দাবির ৯৯.৫৪ শতাংশ পরিশোধ করেছে। আলোচ্য বছরে বীমা কোম্পানিটিতে মোট উত্থাপিত দাবির পরিমাণ ৯ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিটি পরিশোধ করেছে ৯ কোটি ৬৮ লাখ টাকার বীমা দাবি।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির দাবি পরিশোধের হার ছিল ৯৮.১৩ শতাংশ। এক্ষেত্রে কোম্পানিটির বীমা দাবি পরিশোধের হার ২০২৫ সালে ১.৪১ শতাংশ বেড়েছে। এ ধারাবাহিক উন্নতি গ্রাহকসেবায় কোম্পানিটির প্রতিশ্রুতি ও সক্ষমতাকে স্পষ্টভাবে তুলে ধরে।

লাইফ ফান্ডে শক্তিশালী প্রবৃদ্ধি:২০২৫ সালে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডে ২৯.৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি ৭ কোটি ৬৭ লাখ টাকা নতুন তহবিল লাইফ ফান্ডে যুক্ত করেছে, যা বীমা গ্রাহকদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা আরও সুদৃঢ় করেছে।

বিনিয়োগে ইতিবাচক বৃদ্ধি: ২০২৫ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ৩ কোটি ২০ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে, যা ৮.৬১% প্রবৃদ্ধি নির্দেশ করে। এটি বিনিয়োগ ব্যবস্থাপনা ও বিচক্ষণ আর্থিক পরিকল্পনার ফল।

এ প্রসঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, ২০২৫ সালের এই প্রবৃদ্ধি আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ এবং গ্রাহককেন্দ্রিক ব্যবসা কৌশলের বাস্তব প্রতিফলন। আমরা শুধু প্রিমিয়াম আয় বৃদ্ধিতে সীমাবদ্ধ নই; বরং শরীয়াহসম্মত, স্বচ্ছ ও নৈতিক বীমা সেবার মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রায় শতভাগ দাবি পরিশোধ আমাদের গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রমাণ। প্রযুক্তিনির্ভর সেবা, পণ্য বৈচিত্র্য এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেশের ইসলামী জীবন বীমা খাতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এস এম নুরুজ্জামান বলেন, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি ৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমার আওতায় এসেছে। আর এটা সম্ভব হয়েছে দ্রুত ও মানসম্মত গ্রাহকসেবা প্রদানের ফলে। তিনি আরো বলেন, জেনিথ ইসলামী লাইফ ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি, নৈতিক বীমা সেবা এবং গ্রাহক আস্থার ভিত্তিতে দেশের ইসলামী জীবন বীমা খাতে অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি