ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত পাঁচ
ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরো চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে নামার প্রস্তুতির সময় তাকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের মৃত্যু হয়।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।
ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা পাঁচজন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।






আপনার মতামত লিখুন