দেশে ভূমিকম্প অনুভূত
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বাঞ্চলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন টের পাওয়া যায়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। তবে এর উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক বিশ্লেষণে এটি অগভীর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন টের পাওয়া যায়। সিলেট নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, উপশহর, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছিল।






আপনার মতামত লিখুন